1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

বাংলা বর্ষবরণ উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর জাসাস এর আলোচনা সভা

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব সংবাদদাতা: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নগরীর জিয়া হল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম।

নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

‘নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান’ এ-ই প্রতিপাদ্যকে ধারন করে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালীর চিরন্তন লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। একই সাথে সকল মতভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ও-ই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা এড. জাকির হোসেন, বিশিষ্ট আইনজীবী এড. রেজা, জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি, জাসাস নেতা পাপন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই