1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল ১৩/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনী ফেকুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ও সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩নং ওয়ার্ড এর বটতলা আদর্শনগর সাকিনস্থ বটতলা স্টীলের ব্রীজ (বেইলী ব্রীজ) এর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের নাম-ঠিকানাঃ ১। মোঃ সাহাবুদ্দিন (৩৫), পিতা- মৃত সাব্বির হোসেন, মাতা- শাহানী বেগম, সাং-সুমিলপাড়া বিহারী কলোনী, ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, এবং ২। মোঃ আনিসুর রহমান আনিছ (২৭), পিতা- মৃত আঃ আজিজ, মাতা- নাজমা বেগম, সাং- সাতগাঁও কবরস্থানের পাশে দাদা মৃত আঃ মজিদ, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার, বর্তমান: সাং-শিমরাইল বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে মোট ১৫৫ (একশত পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আলাদা আলাদা ভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই