1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র কার্যকরী কমিটি (২০২৬-২০২৮) ঘোষণা: সভাপতি আরজু ও সাঃ সম্পাদক বিদ্যুৎ

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View

নিজস্ব সংবাদদাতা: সাংবাদিক সমাজের কল্যাণে অধিকার দাবী আদায় ও সাংবাদিক সমাজকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান নিয়ে গড়ে উঠা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি। এ-ই সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিস্ট কার্যকরী কমিটির (২০২৬-২০২৮) নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ আবেদীন ভিলার ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ নবনির্মিত কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি হলেন- দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি ও নিউজ পোর্টাল বর্তমান সংবাদ বিডি২৪ ডট কম এর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি ও বিদ্যুৎ টাইমস এর সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিঃ সহ-সভাপতি পদে কাজী আনিসুল হক হীরা দৈনিক আজকের নীর বাংলা, সহ-সভাপতি পদে মোঃ আসলাম মিয়া দৈনিক ঢাকা প্রতিদিন, সহ- সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন দৈনিক বাংলাদেশের আলো, সাংগঠনিক সম্পাদক পদে এম. হায়দার রানা দৈনিক সবার কন্ঠ, অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ সাপ্তাহিক রুদ্র কন্ঠ, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ শাহ আলম এন. এ. এন. টিভি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে হারুন অর রশিদ সাগর দৈনিক দেশের আলো, আইন বিষয়ক সম্পাদক এড. সাহিদুল ইসলাম টিটু দৈনিক জন্মভূমি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন লিটন দৈনিক অগ্রবাণী প্রতিদিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির আহমদ দৈনিক খবর প্রতিদিন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- এইচ.এম. সেকান্দার আলী দৈনিক রুদ্র বার্তা, সোহেল গাজী বিজয় টিভি, মুন্না খান সময়ের কন্ঠস্বর, আল আমিন দৈনিক এশিয়ান এইজ, মোঃ কাউছার হোসেন দৈনিক ভোরের সময়, সাজ্জাদ আহমেদ খোকন দৈনিক অন্য কন্ঠ, মোঃ ওয়ারদে রহমান রুদ্র কন্ঠ, মোঃ শাহ আলম দৈনিক সবার কন্ঠ, মোঃ শাহিন আহমেদ সাপ্তাহিক দূর্ণীতির চিত্র।

উল্লেখ্য, ‘সত্যের পথে, সাংবাদিকদের ঐক্যে’ এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) স্থানীয় সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের পর থেকেই যথাসাধ্য মতো সাংবাদিকদের কল্যাণে ও সামাজিক সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই