1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স’কে “বিশেষ সম্মাননা” প্রদান।*

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ
জেলায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভূমিকার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে “বিশেষ সম্মাননা” প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়। এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয় । এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন এমন ২২ জন স্বেচ্ছাসেবকদের সনদপত্র প্রদান করা হয়। আর প্রতিষ্ঠান হিসেবে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয় এবং বিকেএমইএ এর সভাপতি জনাব মোঃ হাতেম মহোদয়কে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয় এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া জনাব মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) বিকেএমইএ এবং জনাব আহমেদুর রহমান তনু, ডিরেক্টর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ডিরেক্টর, উই আর ভলেন্টিয়ার’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কমর্কর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই