1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮টি মামলার আসামি ও এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১১।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি’র একটি চৌকস অভিযানিক দল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সোনারগাঁ উপজেলার কেওডালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। এলাকায় তিনি অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়া, টেকনাফসহ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষের জমি দখল, ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলার রেকর্ড পাওয়া গেছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১১ জানিয়েছে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই