1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডিসি মোঃ রায়হান কবির

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯১ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসে ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত বিশেষ এই কার্যক্রম পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি আজ শনিবার সরাসরি সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং ক্যাম্পে সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সেবাগ্রহীতাদের অভিজ্ঞতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ডিজিটাল ভূমি সেবায় তাদের সন্তুষ্টির বিষয়ে খোঁজখবর নেন।

সেবা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে অটোমেশন বা ডিজিটালাইজেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরনের সেবা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি নিজেদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারছেন।”
তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে জেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ক্যাম্প চলাকালীন উপস্থিত কর্মকর্তারা সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হাতের নাগালে সরাসরি এমন সেবা পেয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেক সেবাগ্রহীতা জানান, আগে ভূমি অফিসে তথ্য সংশোধন নিয়ে যে ভয় বা অনিশ্চয়তা ছিল, ডিজিটাল এই সেবা ক্যাম্পের ফলে তা দূর হয়েছে।
এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং একটা জিনিস ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই