1. admin@sotorkobani.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব

নারায়ণগঞ্জ সদরে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত সেবা ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

আজ শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের সদর ইউনিয়ন ভূমি অফিসে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ভূমি সংক্রান্ত তথ্য হালনাগাদ ও সংশোধনের বিষয়ে জনসাধারণকে সরাসরি সেবা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির৷

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিঁনি সেবাগ্রহীতাদের সাথে মতামত বিনিময় করেন এবং সেবাগ্রহণ অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন।

তিঁনি বক্তব্যে বলেন যে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করতে পারছেন।

কার্যক্রম চলাকালে সেবা গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সন্তোষ লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির আরো জানান যে, ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে ভূমি সংক্রান্ত জটিলতা কমে আসে এবং জনগণ দ্রুত ও সহজে সেবা পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই