1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

হকার উচ্ছেদ, শুক্রবার সিটি কর্পোরেশন সর্বদলীয় নেতাদের মত বিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

১৩ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের ফুটপাত ও সড়কের উপর হকার উচ্ছেদ অভিযানে সকল প্রস্তুতি নিয়েছেন সিটি কর্পোরেশন। নবাগত প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ইতোমধ্যে স্থানীয় এমপি আবুল কালাম, জেলা প্রশাসক, ব্যবসায়ী, সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে দফা দফাৈ বঠক করেছেন। নিজ দল বিএনপি নিয়েৈ বঠক করলেও এবার ছুটির দিন শুক্রবারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদের জেলা মহানগর নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করবেন প্রশাসক।

সাখাওয়াত হোসেন খান বলেছেন, হকার সমস্যা নগরবাসীর। জেলা প্রতিটি মানুষ এই হকারদের কারণে প্রতিনিয়ত দুর্ভোগে রয়েছেন। তাই হকার যেন চিরতরে জন্য উচ্ছেদ করতে পারি তাই সর্বদলীয় শীর্ষ নেতাদের সাথে বসতে যাচ্ছি শুক্রবার।

এরা আগে ৮ এপ্রিল নাসিকের সভাকক্ষে নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ১৩ এপ্রিল হকার উচ্ছেদের ঘোষনা দেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শহরের বিভিন্ন সমস্যা সমাধানে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যা সমাধানে ব্যবসায়ী সংগঠনগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এমপি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাব—সবাই এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ‎ অতীতে এমপি ও মেয়রের দ্বন্দ্বের কারণে এসব সমস্যার সমাধান সম্ভব হয়নি। তবে এবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

‎হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি জানান, ১৩ এপ্রিল (সোমবার) চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অভিযান শুরু হবে। এটি একদিনের জন্য নয়, বরং ধারাবাহিকভাবে প্রতিদিন পরিচালিত হবে। তিনি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নগরবাসীর স্বার্থে সবাইকে এই অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান। এ অভিযানে পুলিশ প্রশাসনের পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রায় ১০০ জন কর্মী নিয়োজিত থাকবে। শহরের সব হকার স্থানীয় নয় উল্লেখ করে তিনি জানান, প্রকৃত হকারদের নির্দিষ্ট স্থান ও এলাকায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে বিবি রোডে কোনো হকার বসতে দেওয়া হবে না।

এদিকে হকার উচ্ছেদের সহযোগিতা বার্তা দিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

অন্যদিকে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাছুম বিল্লাহ জানান, ইতোমধ্যে সিটি কর্পোরেশন থেকে ফোনেৈ বঠকে থাকার অনুরোধ জানিয়েছেন। একই সাথে প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান ও বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু ফোনেৈ বঠকে থেকে হকার বিষয় মতামত দেয়ার আহবান জানিয়েছেন। নগরবাসীর ভোগান্তি মুক্ত করতে হকার উচ্ছেদ চাই। পুনর্বাসনের তো স্থান দেয়া হয়েছে, আবার কিসের পুনর্বাসনের দাবি উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই