1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঝুট ব্যবসা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ-গোলাগুলি

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৭৯ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টস ওয়েস্টেজ (ঝুট) ব্যবসার নিয়ন্ত্রণ কেন্দ্র করে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলবিদ্ধ ও রফিক নামের একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট মালের দখল নিয়ে ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন অভি গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই