
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায়
স্থান: চেঙ্গাইর খালপাড়, কাঁচপুর, সোনারগাঁও
আজ ০৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকায় একটি ভোজ্য তেল মোড়কজাতকারী প্রতিষ্ঠানের কারখানায় জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ কর্তৃক র্যাব ১১ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে পরিলক্ষিত হয় যে কারখানায়-
১. বিএসটিআই এর লাইসেন্স ব্যতিরেকে / অনিবন্ধিত অবস্থায় ভোজ্য তেল মোড়কজাতকরন, সংরক্ষণ ও বিপনন করতে দেখা যায়।
২. অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করতে দেখা যায়।
৩. প্রতিষ্ঠানের নামে কোন ধরনের লাইসেন্স পাওয়া যায়নি৷
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিক মহিন ভূইয়া কে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা অনুসারে অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য মোড়কীকরণের জন্য দুই লক্ষ (২,০০,০০০/-)টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন খন্দকার শমিত রাজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।
এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply