
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
গত ২৯ মার্চ ২০২৬ খ্রিঃ শুভ (২১), পিং-মোঃ সোহেল, সাং-পূর্ব ইসরাইর রসুলবাগ, থানা- ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন ইসদাইর রেল লাইন সংলগ্ন এলাকা থেকে অপহৃত হয়। যার প্রেক্ষিতে ভিকটিম শুভ এর মাতা মাকসুদা বেগম (৩৯) ফতুল্লা থানায় এজাহারনামীয় ১০ জন আসামিসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিলন ফকির এজাহারনামীয় আসামি ১. সাব্বির (২১), পিং- মৃত রায়হান বাবুর্চি, সাং-দক্ষিণ কায়েমপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ; ২. রাজ্জাক (৫০), পিং-অজ্ঞাত, সাং-ইসদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩. ওয়াসিম (২৩), পিং -রাজ্জাক, সাং-ইসদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’দের গত ০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৩.৩০ ঘটিকায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মিলন ফকির এর নেতৃত্বে ফতুল্লা থানার একটি আভিযানিক টিম এজাহারনামীয় আসামি আল আমিন ইসলাম শুভ@ লাল শুভ (২৪), পিং-মৃত মোঃ খলিল,
মাতা- শিল্পী বেগম,
সাং-মাসদাইর (বেকারির মোড়)
থানা-ফতুল্লা,জেলা-নারায়ণগঞ্জকে নীলফামারী জেলার সদর থানার জুম্মারপাড় এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
Leave a Reply