1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে (ভূমি) শোকজের পর বদলি আগামী দিনে মহিলা দল আরও শক্তিশালী হয়ে দেশের নারীদের নেতৃত্ব দেবে- সাখাওয়াত নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা: প্রধান অতিথি নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন বায়ুদূষণের দায়ে কুতুবপুরে ৩ রোলিং মিলসকে জরিমানা নারায়নগন্জ ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ১ টি বিদেশি পিস্তল ম্যাগাজিনসহ ২ জন অস্ত্রধারী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক ০৮ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । ল্যাপটপ চেয়ে ঢাবির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কামালের আকুতি, পাশে দাঁড়ানোর আশ্বাস সদর ইউএনও’ ফয়েজউদ্দিন

সোনারগাঁওয়ে র‍্যাব-১১’র অভিযানে বিপুল মাদকসহ আটক ২

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই দিনে রূপগঞ্জে আরেক অভিযানে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমনসহ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে কাজ করে আসছে র‍্যাব। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে তারা ইতোমধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সুজন মোল্লা (২১), পিতা-মৃত ওয়াদুদ মোল্লা, জেলা ফরিদপুর এবং জাবেদ (৩৫), পিতা-মৃত নাসির উদ্দিন, জেলা নারায়ণগঞ্জ। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করে আসছিল।

অন্যদিকে, একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই