
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কতৃক বরাদ্দকৃত চাল ১৫০ জন প্রতিবন্ধীব্যক্তিদের মাঝে বিতরণ করলেন নারায়নগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধুগড় এলাকায় অবস্থিত প্রতিবন্ধীব্যক্তিদের মানসিক বিকাশের একটি প্রতিষ্ঠান আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
৩ এপ্রিল শুক্রবার সকালে সংগঠনের কার্যালয়ে এই চাল বিতরণ করা হয়।
আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি- এস,এম,সেলিম রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ইসলাম এর সার্বিক তত্বাবধানে এ সময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদ এর সভাপতি- মোঃলিটন,মানবকল্যান পরিষদের চেয়ারম্যান- এম এ মান্নান,আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র উপদেষ্টা সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধীব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন -২০১৩ বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি রাখেন সেই সাথে এই মানবিক কাজে সমাজের সকলকে এগিয়ে আসার ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিবন্ধীব্যক্তিদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মাসুদ,কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন- নাজির,পারভীন,মোকফর,রাজিব,আয়েশা, শারজাহানসহ প্রমূখ।
Leave a Reply