1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

জীবননগরে উন্নয়ন প্রকল্পে কমিশন অভিযোগ ‘ভিত্তিহীন’: ইউএনও আশরাফুল

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।

সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় “জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের বিলের কমিশন আদায়ের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ দাবি করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সংবাদে আমার বিরুদ্ধে যে পার্সেন্টেজ নেওয়ার অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। এডিপি ও ইউডিএফের যেসব কাজের কথা বলা হয়েছে, সেগুলো আমার যোগদানের আগের কাজ। আমি নির্বাচনের কয়েকদিন আগে জীবননগরে যোগদান করেছি। আমার যোগদানের পর নতুন কোনো কাজ বাস্তবায়ন হয়নি।”

তিনি আরও বলেন, “জীবননগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আল আমিন মিন সাহেবের সময়েই এসব কাজ সম্পন্ন হয়েছে। সেখানে আমার সম্পৃক্ততার প্রশ্নই আসে না।”

ভ্যাট ও আইটি (আয়কর) সংক্রান্ত অভিযোগের বিষয়ে তিনি বলেন, “সরকারি বিধি অনুযায়ীই ভ্যাট-আইটি কাটা হয়েছে। এটা কেটেছে উপজেলা ইঞ্জিনিয়ার অফিস। এখানে কোনো অনিয়ম বা অতিরিক্ত অর্থ গ্রহণের সুযোগ নেই।”

প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, “আমাকে হেয় প্রতিপন্ন করার জন্যই এমন ভিত্তিহীন সংবাদ একটি চক্র প্রকাশ করেছে।”

এ বিষয়ে জীবননগর উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলামের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে, সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট হওয়ায় এ নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই