1. admin@sotorkobani.com : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও বস্ত্র বিতরণ শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব

ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২১ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে অপরাধ দমন ও মাদক নির্মূলে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ জুন, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২:৪৫ ঘটিকায় ফতুল্লা থানাধীন দেলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রির সময় হাতেনাতে ০২ জন সক্রীয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযান পরিচালনাকালে ফতুল্লা থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ী রোডস্থ ভূইয়া বাড়ী সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। জুয়েল কসাই (৪৫), পিতা: সিরাজ কসাই, সাং- দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ এবং ২। ডালিম (২৭), পিতা: উলফত হোসেন, মাতা: হালিমা, সাং- কমল গ্রাম, থানা: জয়পুরহাট সদর, জেলা: জয়পুরহাট, এ/পি সাং- দেওভোগ প্রধান বাড়ী (মান্নান সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামিদের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৭.০৫ (সাত দশমিক শূন্য পাঁচ) গ্রাম উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা ও এর আশপাশের এলাকায় যুবসমাজের নিকট মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা পুলিশের এই রূপ কঠোর ও জিরো টলারেন্স অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই