
নিজস্ব সংবাদদাতা: মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনকারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুব দল।
রবিবার (৩১ মে) রাত ৯ টায় নগরীর চাষাঢ়াস্থ জিয়া হল প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, আধুনিক বাংলাদেশের রূপকার। তিনি এ-ই দেশকে অনেক কিছু দিয়েছেন। তার আমলেই এদেশের গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিলো, যা আজ আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। চামড়া শিল্প ও কৃষিখাতের উন্নয়নে তিনি যে বৈপ্লবিক প্রকল্প গ্রহণ করেছিলেন। তার সুফল জাতি আজও ভোগ করছে।
তিনি আরও বলেন- আমরা জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান’র সৈনিক। আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে। কোন অন্যায়ের সাথে আপোষ না করে, ঈমানের সাথে শহীদ জিয়া’র আদর্শকে বুকে ধারণ করাই হবে আমাদের জীবনের লক্ষ্য।
প্রধান বক্তার বক্তব্যে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন- শহীদ জিয়া ছিলেন, একজন ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। অখ্যাত একজন মেজর হয়েও নিজের পরিবারের মায়া ত্যাগ করে, তিনি দেশের স্বাধীনতার জন্য বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের উন্নয়ন ও উৎপাদনই ছিলো, তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার নৈতিকতা ও আদর্শ আমাদের সংগ্রামের পাথেয় হয়ে আছে।
নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সদস্য সচিব সাহেদ আহমেদ’র সঞ্চালনায় ও-ই সময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, জেলা যুব দলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুব দল নেতা রিয়াদ, শেখ মোহাম্মদ অপু, সোহাগ রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও তারেক রহমান’র দীর্ঘায়ু কামনা করে, মোনাজাতে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
Leave a Reply