1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শহীদ জিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে না’গঞ্জে দিনব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প ও খাবার বিতরণ নিজস্ব নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই মাল। বললেন এড. আবু আল ইউসুফ খান টিপু পিবিআই’র অভিযানে অপহৃত দুই শিশু উদ্ধার, মানব পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার স্বচ্ছ, সহজ ও আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে এ-ই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: না’গঞ্জ ডিসি তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুভেচ্ছা জানাতে নেতা-কর্মীদের উপস্থিতি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ পেলেন নারায়ণগঞ্জ জেলার ২ জন অতিরিক্ত পুলিশ সুপার। ভূমি অফিসে নতুন নিয়ম চালু, দ্রুত হবে ভূমি উন্নয়ন কর সংক্রান্ত সেবা নারা’গঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালাল সিন্ডিকেটের কাছে জিম্মি রোগীরা

নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন

  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৩ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, মিলাদ মাহফিল, খাবার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ মে রাতে নগরীর টানবাজার এলাকায় পদ্মা সিটি প্লাজা-৪ এর তৃতীয় তলায় মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসের আয়োজনে এ কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খাঁন টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবদল নেতা মো. জুয়েল প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, মো. আক্তারুজ্জামান মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্মরণ সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশ গঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই