1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ফতুল্লা মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ১ জন।

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৮ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৭/০৫/২০২৬ খ্রিঃ ভোর ০৫.০৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ (হাশেমবাগ, তসলিমপট্টি) সাকিনস্থ জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে একজন (০১) কে ধৃত করে । ধৃত আসামি ১| রনি (৪০), পিতা-কালু মিয়া, সাং-কাশিপুর থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে নিম্ন তালিকাভুক্ত দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
১। ১৫টি সাদা স্টীলের তৈরী তলোয়ার, ২। ৪টি কাঠের তলোয়ার, ৩। একটি চাকু, ৪। ১টি স্টীলের এসএস তৈরী কুড়াল এবং ৫। ১ টি এসএস পাইপ। গ্রেফতারকৃত রনি(৪০) ফতুল্লা মডেল থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে যেকোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই