
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল জনাব হাসিনুজ্জামান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৭/০৫/২০২৬ খ্রিঃ ভোর ০৫.০৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম দেওভোগ (হাশেমবাগ, তসলিমপট্টি) সাকিনস্থ জনৈক গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে একজন (০১) কে ধৃত করে । ধৃত আসামি ১| রনি (৪০), পিতা-কালু মিয়া, সাং-কাশিপুর থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে নিম্ন তালিকাভুক্ত দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
১। ১৫টি সাদা স্টীলের তৈরী তলোয়ার, ২। ৪টি কাঠের তলোয়ার, ৩। একটি চাকু, ৪। ১টি স্টীলের এসএস তৈরী কুড়াল এবং ৫। ১ টি এসএস পাইপ। গ্রেফতারকৃত রনি(৪০) ফতুল্লা মডেল থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামি। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে যেকোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।