1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা সহ কঠোর নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা সহ ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড না করা হয় সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। আজকে পরিচালিত এ অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” এবং “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপর্যুক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ ও র‍্যাব সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযান শেষে এ সময় তরিকুল ইসলাম বলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই