1. admin@sotorkobani.com : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

নারায়ণগঞ্জ বন্দরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল)বন্দর উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ কে মাদকমুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রাখা হবে। কোনো মাদক কারবারি এবং সেবনকারীকে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই