1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

বন্দর উপজেলার মদনপুরে দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল)জেলা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ আইনটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ এবং বায়ুদূষণ রোধে নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই