1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ সদর উপজেলা ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ডিসি মোঃ রায়হান কবির

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৯২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

ডেংগু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষ্যে মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ৩১/০৩/২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় পরিষদ সংলগ্ন নলখালী খাল ও বাগডুমারী খাল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস. এম. ফয়েজ উদ্দিন, সদর এসিলেন্ড সাদিয়া আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার জলাবদ্ধতা নিরসন ও সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে উপজেলা কমপ্লেক্সের দু’পাশ দিয়ে বয়ে যাওয়া খালগুলো পরিষ্কার করা হয়। এসময় সদর উপজেলার জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং স্বাস্থ্যসম্মত নাগরিক পরিবেশ নিশ্চিতকরণের উদ্দেশ্যে উপজেলা কমপ্লেক্সের দুইদিকে প্রবাহমান নলখালি খালটি সংযুক্ত করে জলবায়ু সহনশীল নিষ্কাশন ও খাল পুনরুদ্ধার শীর্ষক একটি পাইলট প্রকল্পেরও উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফতুল্লার এলাকার জলাবদ্ধতা নিরসনসহ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনজীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই