
প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২০/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন জিমখানা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর সক্রীয় সদস্য
১। তমাল আহমেদ নিপু (৪০), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-নাছিমা বেগম, সাং-২৩২/১ শাহসুজা রোড, পাইকপাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জকে ধৃত করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ সদর থানার এফআইআর নং-৩৯, তারিখ-২২ মে, ২০২৬ খ্রিঃ ধারা-৮/৯(৩)/১০/১১/১২/১৩, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি ০১। তমাল আহমেদ নিপু (৪০) এর বিরুদ্ধে
১। চট্টগ্রাম এর সাতকানিয়া
থানায় ০১ টি মাদক মামলা রয়েছে।