
নিজস্ব সংবাদদাতা: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান'র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুব দল।
শনিবার (৩০ মে) রাত ৮টায় নগরীর টানবাজার পদ্মা সিটি প্লাজা-৪ এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প, খাবার বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ও-ই স্মরণ সভায় নারায়ণগঞ্জ মহানগর যুব দলের কে.এম. মাজহারুল ইসলাম জোসেফ'র সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাসুকুল ইসলাম রাজিব, ফতেহ মোঃ রেজা রিপন, মোঃ রাকিবুল ইসলাম রাকিব। এছাড়াও বিশেষ বক্তা সাগর প্রধান, সঞ্চালনায় ছিলেন- জুয়েল প্রধান, আমির হোসেন ও আকতারুজ্জামান মুধা।
অনুষ্ঠানে বক্তারা বলেন-"জনতার জিয়া, চির অম্লান" স্লোগান দিয়ে শহীদ জিয়া'র আদর্শ ও দেশ প্রেমের কথা তুলে ধরেন। এর আগে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করা হয়।
স্থানীয় বিএনপি নেতা-কর্মী ও বিপুল সংখ্যক জনতা অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।