
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন,জনগনের কল্যাণে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। জনগন চায় সমাজের উন্নয়ন ও সকলের সার্বিক সহযোগিতা। স্থানীয় সরকারের কার্যকর হচ্ছে ইউনিয়ন পরিষদ।
সোমবার (১১ মে) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, তিন দিনের প্রশিক্ষনের মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করে জনগনের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জনগন যদি আপনার মাধ্যমে উপকৃত না হয় তাহলে আপনার সফলতা আসবে না। জনগন যদি সফল হয় আপনিও সফল হবেন।
এসময়সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপপরিচালক (উপসচিব) স্হানীয় সরকার নিলুফা ইয়াসমিন, ফতুল্লা এসিল্যান্ড আসাদুজ্জামান নুর, সদর সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ড দেবযানি কর, কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু,ফতুল্লা ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া সহ সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী বুধবার ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।