
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান
আজ ০৫ এপ্রিল, ২০২৬ রোজ রবিবার নারায়নগঞ্জ সদর উপজেলাধীন বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ৪নং ধারা লংঘনে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ১,২০,০০০৳ জরিমানা করা হয় এবং ইটভাটায় কর্মরত কর্মচারীদেরকে এই অবৈধ কার্যক্রম সম্পর্কে সতর্ক করা হয়।
এ ব্যাপারে প্রশাসনের সজাগ দৃষ্টি আছে মর্মে উপস্থিত সকলকে সচেতন করা হয়।
এই অভিযান পরিচালনা করেন জনাব সাদিয়া আক্তার, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নারায়ণগঞ্জ সদর ,নারায়নগঞ্জ।
আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ ও র্যাব মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।