ব্লগার বাপ্পি সতর্ক বাণী ডট কম:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে যাচ্ছে বিএনপি। উতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি।নিষেধ করেছেন বিজয় মিছিল করতেয়।বৃহস্পতিবার(১২ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর সই করা বিবৃতিতে বলা হয় আগামী ১৩ ই ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একইসঙ্গে বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।