1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জকে একটি ‘স্মার্ট সিটি ও নিরাপদ নগর’ হিসেবে গড়ে তুলতে অবৈধ এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। আজ ৫ অক্টোবর ২০২৬, সোমবার এক জরুরি ও কঠোর বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মিশুক, ইজি বাইক ও অটোসহ কোনো ধরনের লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন নারায়ণগঞ্জের সড়কে চলাচল করতে পারবে না। রাস্তায় নামতে হলে অবশ্যই প্রতিটি যানবাহনের ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড থাকতে হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন এ বিষয়ে তীব্র ক্ষোভ ও কঠোর নির্দেশনা জারি করে বলেন:
“নারায়ণগঞ্জবাসীকে একটি যানজটমুক্ত, নিরাপদ ও আধুনিক নগরী উপহার দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ডিজিটাল প্লেট ও স্মার্ট কার্ডবিহীন কোনো যানবাহন নারায়ণগঞ্জের রাস্তায় চলাচল করতে পারবে না। এই নির্দেশ অমান্য করে কেউ যদি অবৈধভাবে যানবাহন চালায়, তবে কোনো প্রকার অনুকম্পা দেখানো হবে না; সেই যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে। অবৈধ যানবাহন নয়—আসুন সবাই নিয়ম মেনে চলি, নিরাপদে চলি।”
প্রশাসকের এই কড়া বার্তার পর আজ থেকেই নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলোতে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি এবং অভিযান শুরুর প্রস্তুতি চলছে। যত্রতত্র অবৈধ অটোরিকশা ও মিশুকের কারণে সৃষ্ট তীব্র যানজট থেকে মুক্তি পেতে সিটি কর্পোরেশনের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল যানবাহন মালিক ও চালকদের অনতিবিলম্বে নিয়ম মেনে বৈধ কাগজপত্র ও ডিজিটাল প্লেট সংগ্রহ করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় আইনগত কঠোর ডাম্পিং প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই