1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ Time View

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে “বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি” -এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক মাস ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান করা হয়।

বুধবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের মহিলা পরিষদ’র সংগঠন কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পাঠাগার ও গবেষণা সম্পাদক ও জেলা সভাপতি রীনা আহমেদ।

জাতীয় সংগীত ও নারী জাগরণের গান পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। মহিলা পরিষদের সদস্য শিল্পী দীপা রায় ও মল্লিকা বিশ্বাসসহ সকল সদস্য সংগীত পরিবেশন করেন।

আলোচনা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, সংগঠন সম্পাদক কানিজ ফাতেমা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার ডলি, কমর আলী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক পারভীন আক্তার, তরুণ সদস্য তিথি সুবর্ণা, কবিতা আবৃত্তি করেন সদস্য কাউছার আক্তার পান্না।

বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক মাস পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক মাস পালন করেছে। উদ্বোধনী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন, সমসাময়িক ঘটনা নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা, শিবু মার্কেট কোতালের বাগ, দেওভোগ, জালকুড়িতে কর্মীসভা, দলিত কিশোরীদের নিয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সভা, পত্রিকায় কর্মসূচির সংবাদ প্রচার ও আজকের সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে। সারা নারায়ণগঞ্জে জেলা ও তৃণমূল পাড়ার সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেখা গেছে। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এই কর্মসূচি এলাকায় যথেষ্ট প্রভাব ফেলেছে। সুশীল সমাজ, সর্ব স্তরের তরুণ -তরুণী, নারী-পুরুষ সমর্থন ও সহযোগিতা করেছেন।

সভায় জেলা, শহর ও পাড়া কমিটির ৭৯ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই