1. admin@sotorkobani.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৪৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং কর্মী সম্মেলনের মাধ্যমে মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: ৪ মামলা, জরিমানা ৪ লাখ টাকা পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোঃ রায়হান কবির অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাথে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধানের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক পেটের ভিতর রক্ষিত ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় বের করে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‍কুখ্যাত সন্ত্রাসী মোঃ মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি (৩৯) ও তার ০১ জন সহযোগী গ্রেফতার। প্রকাশ্য দিবালোকে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় বন্দর থানা পুলিশের অভিযানে ০১ জন গ্রেফতার; ১৮ ইঞ্চি লম্বা চাকু উদ্ধার।

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

খাল, সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম; বৃক্ষরোপণ ও সোলার লাইট স্থাপন

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। একই সময়ে শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর, ৭টি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানের পাশাপাশি ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয়। এলাকার পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের রাত্রিকালীন যাতায়াত আরও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে সোলার লাইট স্থাপন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় স্কাউট, রোভার, লজিক অব বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেখানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার মাধ্যমে রোগের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই