1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির ডিসি রায়হান কবিরের হস্তক্ষেপে ফতুল্লার অত্যন্ত ব্যস্ততম বিপজ্জনক সড়কের ভোগান্তি দূর স্বামীকে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৩ Time View

জেমসবাপ্পী:অনুসন্ধানী রিপোটার সতর্ক বাণী গোগনগর।।নারায়ণগঞ্জ গোগনগর তাজেক প্রধান কিন্ডার গার্ডেন স্কুলে ম/ব এর বিরুদ্ধে মানববন্ধন।।

বিদ্যালয়ের এক দারোয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর একটি মহল ঘটনাটিকে ধর্ষণের ঘটনা হিসেবে প্রচার করে বিদ্যালয়ের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযোগের পর অভিযুক্ত দারোয়ানকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়। তবে এরপরও বিক্ষুব্ধ জনতার একটি অংশ বিদ্যালয় প্রাঙ্গণে হামলা ও অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা পুলিশের সদস্যদেরও কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা গেছে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে বর্তমানে স্কুলের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এদিকে, মব সন্ত্রাস ও গুজবের প্রতিবাদে এবং দ্রুত বিদ্যালয়টি পুনরায় চালুর দাবিতে ৩০ জুন মঙ্গলবার সকালে এলাকার সচেতন অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, কোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার আইনের মাধ্যমে হওয়া উচিত। গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।মানববন্ধনে বক্তারা আরও বলেন, একটি অভিযোগকে কেন্দ্র করে পুরো শিক্ষাপ্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলা অত্যন্ত দুঃখজনক। তারা দ্রুত সঠিক তদন্ত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাজেক প্রধান স্কুলের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।স্থানীয় সচেতন মহল মনে করেন, যেকোনো অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং গুজব ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই