1. admin@sotorkobani.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির সভাপতি আক্তারকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিয়াদ-জাহাঙ্গীরের বিরুদ্ধে বাঁকা ইউনিয়নে বিএনপির দুর্গ গড়তে চান আবুল বাশার সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ

বিএনপির সভাপতি আক্তারকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিয়াদ-জাহাঙ্গীরের বিরুদ্ধে

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৪ Time View

প্রতিবেদক- ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী

আক্তারকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ রিয়াদ-জাহাঙ্গীরের বিরুদ্ধে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনকে নগর ভবন থেকে বের হওয়ার পর জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সৈয়দপুরের কড়ইতলা পশুর হাট নিয়ে সৃষ্ট দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুরের কড়ইতলা এলাকায় পশুর হাট ইজারা নেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ১ নম্বর সদস্য রাফি উদ্দিন রিয়াদ। ওই হাটটি পরিচালনার দায়িত্বে ছিলেন বাবুরাইলের বহুল আলোচিত জোড়া খুন মামলার ১ নম্বর আসামি জাহাঙ্গীর। অভিযোগ উঠেছে, হাট নিয়ে বিরোধের জেরে রিয়াদ, জাহাঙ্গীর ও তাদের সাঙ্গপাঙ্গরা মিলে গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন নগর ভবন (সিটি কর্পোরেশন) থেকে বের হওয়ার পরপরই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

স্থানীয়দের তথ্যমতে, কড়ইতলা হাট নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। অভিযুক্ত রিয়াদ ও জাহাঙ্গীরের পক্ষের দাবি—আক্তার হোসেন অবৈধভাবে কড়ইতলা হাট বসিয়ে তাদের ইজারাকৃত হাটে বাধা সৃষ্টি করছিলেন এবং ব্যবসায়ে ক্ষতি করছিলেন। তবে গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন শুরু থেকেই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কোনো অবৈধ হাট বসাননি এবং কারও হাটে বাধাও দেননি।

আক্তার হোসেনকে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, “তুলে নিয়ে যাই নাই। সিটি কর্পোরেশনের সামনে উনার সাথে কথা হইছে, আমরা একটা টাকা পামু, সেই টাকা দিচ্ছে না। এ ব্যাপার তার সাথে কথা হইছে। তাকে নিয়ে আমরা হোটেলে বসে কথা বলেছি। আমাদের একটা লেনদেনের ঝামেলা ছিলো, ঐ হাটের ঝামেলাটায় উনারা চেক দিছে, চেক পাস হয় নাই। উনি বলছে, মঙ্গলবারে চেক পাস হয়ে যাবে।

অন্যদিকে, মহানগর যুবদলের ১ নম্বর সদস্য রাফি উদ্দিন রিয়াদের কাছে জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে জাহাঙ্গীর সাহেব বিষয়টি কথা বলেছে জানালে উনি কল কেটে দেন।

এই ঘটনার পর নারায়ণগঞ্জ শহরের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপি ও যুবদলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ কর্মীরা এই ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং দলের ভাবমূর্তি রক্ষায় সিনিয়র নেতাদের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই