1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা-রক্তযোদ্ধা জুয়েল সিটি এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন এড. মোঃ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হকার-যানজটমুক্ত শহর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে অপরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪ সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। নাসিক’র ২৭ ওয়ার্ডে হাম-রুবেলার টিকা পাবে ৭৭৯৮৪ জন শিশু

নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

আজ ২০ এপ্রিল ২০২৬ বিকাল ১৭:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডের সভাপতি এবং এই নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহোদয়।
অতিঃ পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যকে সততা এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা কিভাবে নিতে হবে সে বিষয়ে ডেমো পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে দেখানো হয়।

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই