1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা ফতুল্লা থানা পুলিশ কর্তৃক ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। এসএসসি পরীক্ষা পরিদর্শনকালে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি: ডিসি মোঃ রায়হান কবির এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা-রক্তযোদ্ধা জুয়েল সিটি এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন এড. মোঃ সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু হকার-যানজটমুক্ত শহর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে অপরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪ সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির কারনে ১০ হাজার টাকা জরিমানা

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

ফতুল্লার কাশীপুর ইউনিউনের শতবর্ষী দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে গত প্রায় তিন দশক ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জাতীয় সাংবাদিক মাসুমুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন, যা ইতোমধ্যে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি করেছে।

তার অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়টিতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ, নির্মাণ কাজ এবং ম্যানেজিং কমিটি গঠনে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। নিয়মিত কমিটি ও এডহক কমিটি—উভয় পর্যায়েই এসব অনিয়ম সংঘটিত হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, নিম্নমানের বই পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করে আর্থিক সুবিধা নেওয়া হয়েছে এবং সেই অর্থ সংশ্লিষ্টদের মধ্যে ভাগাভাগির ঘটনা ঘটেছে। তবে এসব বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অজ্ঞাত রাখার কথাও উল্লেখ করা হয়।

সাংবাদিক মাসুমুজ্জামান তার পোস্টে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরসহ বিভিন্ন পর্যায়ের সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ করেন, যা বিষয়টিকে আরও গুরুতর করে তুলেছে।

এ বিষয়ে তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গত ৩০ বছরের সকল কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই