
প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারা কর্মকর্তা কর্মচারী ও কারাবন্দীদের জন্য বর্ণাঢ্য আয়োজন করেছে কারাগার কর্তৃপক্ষ। কারাগারের সম্মুখ প্রাঙ্গনে ছোট আকারে বৈশাখী মেলার আয়োজন ছিলো। মেলার স্টলে বন্দী কর্তৃক উৎপাদিত বিভিন্ন পণ্যের পাশাপাশি ছিলো ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। বিলুপ্ত প্রায় দেশীয় মিষ্টান্ন, পিঠা, ফুসকা, চা/কফি ও হস্তশিল্পের স্টল ছিলো। কারা কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারদের জন্য ছিল পান্তা ইলিশের আয়োজন।
কারাবন্দিদের জন্য ছিলো সংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খেলাধুলা। যেখানে কারাগারে আটক বন্দিরা গান ও নাটক পরিবেশনের পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। কারাবন্দীদের সকালে পান্তা ইলিশ, আলু ভর্তা, পেয়াজ-মরিচ পরিবেশন করা হয়। উন্নত মানের খাবার হিসেবে দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, মিষ্টি, পান সুপারি, সালাদ এবং রাতে ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা পরিবেশন করা হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন সস্ত্রীক অনুষ্ঠান উপভোগ করেন। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ, জেল সুপার ফোরকান ওয়াহিদ ও অন্যান্য কারা কর্মকর্তাগণ।
Leave a Reply