1. admin@sotorkobani.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন নারায়ণগঞ্জে জুলাই শহীদ গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু, ১৬ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন সাংবাদিকের ওপর প্রবাসীর হামলা ও ‘আয়নাঘরে’ রাখার হুমকি বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ। ‎ নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে: ডিসি মোঃ রায়হান কবির কুখ্যাত সন্ত্রাসী খাঁন মাসুদ আমার মায়ের হত্যাকারী হুমায়ুন কবির। চর কাশীপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন আওয়ামী দোসর ও সমবায় মাফিয়া নবীরুলের জিম্মিতে অধিদপ্তর গোগনগর: তাজেক প্রধান স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জে ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় খেলার সময় পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশ পরিদর্শক মো. মহিববুল্লাহ।

জানা যায়, নিহত শিশুরা কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
তারা রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
নিহতদের বাবা জিয়াউর রহমান বলেন, তার দুই ছেলে স্থানীয় আব্দুল্লাহ ইবনে মাসুদ নামে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তারা বাড়িতে এসে পুকুর পাড়ে ফুটবল নিয়ে খেলছিল। এ সময় বল পুকুরে পড়ে গেলে এক ছেলে তা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরে অন্য ভাই তাকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, দুই ভাই পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তাদের আর দেখা যাচ্ছিল না।
পরে এক নারীর চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে একে একে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই