1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত হতে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
এসময় বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জীবন ধারন করছেন। একসময় নগরীতে হকারের সংখ্যা ছিলো খুবই কম। ইদানীংকালে লক্ষ্য করা যাচ্ছে দুই থেকে আড়াই হাজার হকার শহর জুড়ে দোকান নিয়ে পসরা সাজিয়ে বসছে। এতে করে মানুষ বাধ্য হচ্ছে সড়কে চলাচল করতে। যার ফলে অনেক সময় দূর্ঘটনাও ঘটে। এছাড়াও বক্তারা শহরের ভিতরে অতিরিক্ত অবৈধ অটোরিক্সা চলাচলের কারনে জ্যাম আরও অসহনীয় হয়ে যাচ্ছে। তাই প্রথমে তাদের উচ্ছেদ করুন পরবর্তীতে পূণর্বাসন করা হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ শহরে হকার ও যানজট সমস্যা প্রকট আকার ধারন করেছে। যার ফলে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। নগরবাসীকে এ ভোগান্তি থেকে রেহাই দিতে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এ সভার আয়োজন করেছি। অনেকেই অনেক ধরনের প্রস্তাব দিয়েছেন নগরীকে ফুটপাত ও যানজটমুক্ত করার জন্য। তবে আমরা প্রথমে নগর থেকে হকার উচ্ছেদ করবো পরবর্তীতে তাদের পূর্ণবাসনের ব্যবস্থা করবো। এছাড়াও নগরীতে যে যানজট সমস্যা রয়েছে সেটা নিরসনেও আমরা খুব দ্রুত পদক্ষেপ নিবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবীর, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কমরেড মন্টু ঘোষ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই