1. admin@sotorkobani.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু নারায়ণগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১,৫০০ পুড়িয়া গাঁজা, যার কাগজসহ ওজন ৭ কেজি সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পিআইবিতে আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠিত ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার। কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন আমাদের পথচলা হতে হবে সত্য ও ন্যায়ের পথে: এমপি আজাদ পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে শহরে হকার উচ্ছেদ অভিযান

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জ শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট। তাই যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা দেন। তিনি বলেন, শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

নাসিক প্রশাসক জানান, অতীতে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়নি। এবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হকারদের বিষয়ে তিনি বলেন, প্রকৃত হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিবি রোড হকারমুক্ত রাখা হবে।

শহরের যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণেও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। শহরের ভিতরে চলাচলকারী অটোরিকশার জন্য ভিন্ন রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে এবং শহরে অটো বা সিএনজি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন, হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই