1. admin@sotorkobani.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে ‘৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ জন আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।* আধিপত্যের দ্বন্দ্বে একই পরিবারে সাত খুন স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি মুন্সীগঞ্জে ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম-সেবা মহোদয় কর্তৃক নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন। নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মামুন মাহমুদ

না’গঞ্জে ফের খুন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গলা কাটা মরদেহ

  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের ফের খূন, সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের একদিন পর মাত্র ৭ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফতুল্লার কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকার একটি পরিত্যক্ত স্থানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধারের তথ্য জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

জানা গেছে, নিহত শিশুটির নাম সৈকত (৭)। গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মান্নান বলেন, গত রোববার দুপুরের পর নিখোঁজ হয় সৈকত নামের ওই মাদ্রাসা পড়ুয়া ৭ বছরে শিশু। পরিবারের পক্ষ থেকে রাতে এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন।

স্থানীয়দের কাজ থেকে খবর পাওয়ার পর ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত সময়ে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনার চেষ্টায় অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 সতর্ক বানী
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই